সভ্যতা গড়ার নেশায় মানুষ বদলে দিয়েছে প্রকৃতিকে, এখন তার ফল মিলছে হাতেনাতে।
মানুষের কর্মকাণ্ড বাড়াচ্ছে বৈশ্বিক উষ্ণতা, বদলে যাচ্ছে জলবায়ু। আর তাতে মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই হুমকির মুখে পড়ছে।
এভাবে চলতে থাকলে এই পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে মানুষের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।
একদিকে বাড়বে খরা, অন্যদিকে বরফ গলে উঁচু হতে থাকবে সমুদ্রপৃষ্ঠ। তাতে তলিয়ে যাবে বহু নিচু এলাকা। চরম আবহাওয়াই তখন হয়ে উঠবে স্বাভাবিক নিয়ম।
কেবল মানুষ নয়, এই পৃথিবীর বহু প্রাণের জন্যই নেমে আসবে বিপর্যয়।

https://globalwarmingforgreenworld.blogspot.com/?zx=6ddcb7b0c17b82a1
ReplyDelete